Tuesday, 8 May 2018

কিভাবে বাংলারভূমি ওয়েবসাইট মোবাইলেও খোলা যায়?



কিভাবে বাংলারভূমি ওয়েবসাইট মোবাইলেও খোলা যায়?



'' বাংলার ভূমি" ওয়েবসাইটটি বর্তমানে মোবাইল-এ হোম পেজ ছাড়া আর খুলছেইনা। আপনি যদি banglarbhumi.gov.in টাইপ করে ক্লিক করেন। তাহলে এই ওয়েবসাইটের হোম পেজে যে লিংক গুলো দেওয়া আছে, ওগুলো থেকে কোন রেসপন্স পাবেন না।
তাহলে কি অতি প্রয়োজনে আপনাকে কি বার বার সাইবার ক্যাফেতে দৌড়তে হবে?

তা কিন্ত নয়। এই লেখাটা পড়ার পর আপনিও মোবাইলে উক্ত ওয়াবসাইটি খুলতে পারবেন। এজনহ আপনাকে গুগোল প্লেস্টোর থেকে একটি বিশেষ সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির নাম Puffin Web Browser । প্লেস্টোরে টাইপ করুন  Puffin Web Browser।


  সফটওয়্যার ডাউনলোডের পরও কিছু সমস্যা থাকবে,সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো।

আপনি সরাসরি এই লিংক থেকেও সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড লিঙ্ক: Puffin Web browser

সফটওয়্যারের ইণ্টারফেসটি এইরুপ:


এরপর আপনি সফটওয়্যারটি Open করলে এই স্ক্রিনটি দেখতে পাবেন:

 এবার কিছু ফোন আছে যেগুলো থেকে আপনি পাফিন ব্রাউজার খুলে তারপর সরাসরি banglarbhumi.gov.in ওয়েবপেজ কে ব্যাবহার করতে পারবেন। আর কিছু ফোনে এই ওয়েবপেজটি ওপেন হলেও, আর কোন কাজ হবে না। তখন আপনাকে বাঁ দিকে নীচের কর্ণারে যে মাউসের প্রতীক আছে তার উপর ক্লিক করতে হবে।

ওখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ট্রাকপ্যাড খুলে যাবে (উপরের ছবির মাঝে ডানদিকে খেয়াল করুন)। আপনি ওই ট্রাকপ্যাডটিতে আঙুল রেখে সরালে ছবিতে তীরের মতো যে কারসর দেখা যাচ্ছে, সেটিও একস্থান থেকে অন্যস্থানে সরে যাবে। এইভাবে আপনি পুরোপুরিভাবে মোবাইল থেকেই বাংলার ভূমি ওয়েবসাইটটি খুলে প্র‍্যয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন।


আরও দেখুন:



No comments:

Post a Comment